টঙ্গিবাড়ীতে স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু

প্রকাশঃ মে ২০, ২০১৬ সময়ঃ ৬:৪২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪২ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

dead-body

মুন্সীগঞ্জের টঙ্গিবাড়ীর দিঘিরপাড় গ্রামে সোনিয়া আক্তার নামের এক স্কুল ছাত্রীর রহস্যজনক মৃত্যু হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে এই ঘটনা ঘটে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতির খবর পেয়ে বিকেলে মেয়েটির লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সোনিয়া ওই গ্রামের সায়েব আলী ও সালমা বেগম দম্পতির একমাত্র মেয়ে। দিঘিরপাড় অভয় চরণ উচ্চ বিদ্যালয়ে দশম শ্রেণিতে পড়ত সে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, গতকাল ভোরে সোনিয়া ও তার তিন বছরের ভাইকে বাড়িতে রেখে কাজ করতে চলে যান তাদের মা। সকাল ৭টার দিকে দুর্বৃত্তরা মেয়েটিকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। এতে ব্যর্থ হয়ে তারা মেয়েটিকে প্রথমে পিটিয়ে এবং পরে শ্বাসরোধে হত্যা করে। এর সঙ্গে এলাকার একটি প্রভাবশালী পরিবারের দুই সন্তান জড়িত থাকায় বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চলছে বলে তাদের অভিযোগ।

এদিকে ঘটনাটি পুলিশকে না জানিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের প্রস্তুতি নেয় পরিবার। খবর পেয়ে বিকেলে লাশটি উদ্ধার করে থানায় নিয়ে আসে পুলিশ।

এ ব্যাপারে টঙ্গিবাড়ী থানার সেকেন্ড অফিসার এসআই শাহ আলম বলেন, ‘সন্দেহ হওয়ায় আমরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য থানায় নিয়ে এসেছি। ময়নাতদন্ত শেষে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G