টঙ্গীতে যুবক খুন

প্রকাশঃ মে ১৭, ২০১৫ সময়ঃ ৯:৩১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪১ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

khunগাজীপুরের টঙ্গীর এশরাদ নগর এলাকায় বুলবুল আহমেদ (২৬) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ।

শনিবার রাত সাড়ে ৩ টার দিকে পুলিশ তার মরদেহ উদ্ধার করেছে।

নিহত  বুলবুল বগুড়ার শিবগঞ্জ থানার কানজানি এলাকার বাদশা মিয়ার ছেলে।

টঙ্গী থানার উপপরিদর্শক (এসআই) সুমন ভক্ত বিষয়টি নিশ্চিত করছেন।

তিনি জানান, রাতে টঙ্গীর এরশাদ নগর এলাকার পশ্চিমপার্শ্বে দুর্বৃত্তরা বুলবুল আহমেদকে কুপিয়ে পালিয়ে যান। এতে ঘটনাস্থলেই সে মারা যায়। রাত সাড়ে ৩ টার দিকে মরদেহ উদ্ধার করে গাজীপুরের শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়।

প্রতিক্ষণ/এডি/বেলাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G