টাঙ্গাইলে সড়ক দুর্ঘটনায় নিহত ২

প্রকাশঃ এপ্রিল ১, ২০১৫ সময়ঃ ১০:৪০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১২:৪৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

ফাইল ফুটেজ
ফাইল ফুটেজ

টাঙ্গাইলের কালিহাতীতে দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুজন।

বুধবার সকাল সাড়ে ৯ টার দিকে উপজেলার যোগারচর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন-ট্রাকের হেলপার আব্দুল হামিদ (৪৫) ও ট্রাকশ্রমিক মো. হাসান মিয়া (৩০)।

বঙ্গবন্ধু সেতু পুর্ব থানার অফিসার ইনচার্জ (ওসি) আখেরুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, সকাল সাড়ে ৯ টার দিকে বঙ্গবন্ধু সেতু মহাসড়কের কালিহাতী উপজেলার যোগারচর নামক স্থানে উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা অপর একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই দুই জন মারা যায়।

দুর্ঘটনায় আহত অপর ট্রাকের চালক ও হেলপারকে চিকিৎসার জন্য টাঙ্গাইল মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

প্রতিক্ষণ/এডি/রাতুল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G