টানা বর্ষণ শেষে রৌদ্রোজ্জ্বল দিন

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৫ সময়ঃ ৫:৩৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

IMG_4419
ছবিঃ দাউদ হাসান

ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে সারাদেশে এক টানা বৃষ্টি পর আজ সকাল থেকে ঢাকার আকাশে দেখা দেয় সূর্য । তাই সকাল থেকেই স্বাচ্ছন্দে রাস্তায় নেমেছে কর্মজীবী আর খেটে খাওয়া মানুষরা।

আবহাওয়া অধিদপ্তরের পরিচালক মো. শাহ আলম জানিয়েছেন, ঘূর্ণিঝড় কোমেনের প্রভাবে যে অবিরাম বর্ষণ হচ্ছে তা আজ থেকে হয়তো কমে আসবে। আগামী দু’তিন দিনে এমন বর্ষণ একেবারেই কমে যাবে।

সোমবার সারা দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G