টেলিফিল্ম অতঃপর যুদ্ধ

প্রকাশঃ মার্চ ২৩, ২০১৫ সময়ঃ ১০:১০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:১৭ পূর্বাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

011 (12)

আইয়ুব বিরোধী ছাত্র আন্দোলন তখন তুঙ্গে। বাঙালি জাতীর এক ক্রান্তিলগ্নে ছাত্র আন্দোলনের শুরুর চিত্র ফুটে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের বামফ্রন্ট নেতা মিজান এর আগ্রাসী ভুমিকায়।

সাথে সার্বক্ষনিক সঙ্গী ঘনিষ্ট বন্ধু শাকিল। তৎকালিন জামায়াত নেতা সালাম গাজি প্রকাশ্য সমাবেশে মিজানকে খুন করার ঘোষণা দেয়। উত্তপ্ত হয়ে উঠে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস।

011 (6)

ঘটনা ক্রমে শাকিল ও মিজানের সাথে জড়িয়ে পড়ে বিশ্ববিদ্যালয়ের আরেক ছাত্রী তুলি। একদিকে রাজনৈতিক অস্থিরতা অন্যদিকে নতুন সংকটের সৃষ্টি হয় শাকিল, মিজান এবং তুলির ত্রৈ হৃদয় টানাপোড়নে।

ইমপ্রেস টেলিফিল্ম এর পরিবেশনায় নির্মাতা চাটগাঁ’র প্রযোজনায় মুক্তিযুদ্ধের প্রেক্ষাপটে চিত্রায়িত টেলিফিল্ম ‘অতঃপর যুদ্ধ’ প্রচারিত হবে আগামি ২৫ মার্চ বুধবার বেলা ৩:১৫ মিনিটে চ্যানেল আই তে।

011 (22)

চিত্রনাট্য ও পরিচালনায় ছিলেন রাহাত কবির। নাটকটির নির্বাহী প্রযোজক মানিক হোসাইন। বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শতাব্দী ওয়াদুদ, অপর্ণা ঘোষ, ইরফান সাজ্জাদ, ওয়াহিদ ইকবাল মার্শাল, আহমেদ নেওয়াজ ও শোয়েব মোজাম্মেল এবং আরও অনকে।

প্রতিক্ষণ/এডি/রানা

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G