ট্রাকচাপায় নিহত ১

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১০:৩৯ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৫৭ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

indexগোবিন্দগঞ্জে ঢাকা- রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ডে হানিফ কাউন্টারের সামনে ট্রাকচাপায় এক পথচারী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার সকাল ৮ টার দিকে এ ঘটনা ঘটেছে। নিহত পথচারী বিজয় সরকার পুস্তক ব্যবসায়ী বলে জানা গেছে।

গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ পারভেজ জানান, গোবিন্দগঞ্জ পৌর এলাকার বাসিন্দা বিজয় সরকার সকালের শারিরিক ব্যায়ামে ব্যস্ত ছিলেন। এসময় ঢাকা-রংপুর মহাসড়কের দক্ষিণ বাসস্ট্যান্ডে এলে বগুড়া থেকে রংপুরগামী ট্রাক তাকে চাপা দিয়ে রাস্তার পাশে উল্টে যায়। ঘটনাস্থলেই বিজয় সরকার নিহত হন।

চালক ও হেলপার পালিয়ে গেলেও পুলিশ ঘাতক ট্রাকটিকে আটক করেছে।

প্রতিক্ষণ/এডি/রবি

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G