ট্রাকচাপায় দুই মোটর আরোহী নিহত

প্রকাশঃ মার্চ ১১, ২০১৫ সময়ঃ ৯:৫০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫০ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম

Road-Accident-5_61252ঢাকার আশুলিয়ার নরসিংহপুর এলাকায় ট্রাকচাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। মঙ্গলবার রাতে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- আমির হোসেন (২২) গাজীপুর সদর উপজেলার তোরাবাড়ী গ্রামের সফর উদ্দিনের ছেলে। অপরজনের পরিচয় পাওয়া যায়নি। তারা দুজনই এলাকায় ক্যাবল  টিভির (ডিশ) ব্যবসা করতেন।

পুলিশ জানায়, আশুলিয়া থেকে মোটরসাইকেলযোগে দুইজন বাড়ি ফিরছিলেন। রাত সাড়ে ১০টার দিকে নরসিংহপুর এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। এতে মোটরসাইকেলটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই নিহত হন আমির। হাসপাতালে নেয়ার পথে মারা যান অপর আরোহী

আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/লিজান

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G