ট্রাকে পেট্রোলবোমায় দগ্ধ তিন

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ৯:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডট কম.  

Barisal+Photo+1গোমস্তাপুরে একটি পণ্যবোঝাই ট্রাকে পেট্রোলবোমা হামলায় ৩ জন দগ্ধ হয়েছেন। বুধবার রাত সৌয়া ১১টার দিকে উপজেলার নিমতলী কাঠাল এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন-শিবগঞ্জ উপজেলার জালমাছমারি এলাকার সেতাউর রহমানের ছেলে চালক সাহেব আলী (৩৬), আলাউদ্দিনের ছেলে হেলপার সেলিম (৩৫) ও ওমর আলীর ছেলে ট্রাক মালিক ফিরোজ (৩৫)।

গোমস্তাপুর থানার উপ-পরিদর্শক রবিউল ইসলাম জানান, নওগাঁ জেলার ধামইরহাট এলাকা থেকে একটি আলুবোঝাই ট্রাক নিমতলী কাঁঠাল এলাকায় এসে পৌঁছলে দুর্বৃত্তরা ট্রাকটির পথরোধ করে পেট্রোলবোমা নিক্ষেপ করে। এতে ট্রাকটিতে আগুন ধরে যায় এবং সামনের কেবিনের অংশ পুড়ে যায়। এ সময় পেট্রোলবোমার আগুনে ট্রাকটির চালক, হেলপার ও মালিক দগ্ধ হন।

তাদের উদ্ধার করে প্রথমে গোমস্তাপুর স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। এ সময় ট্রাকটিতে আরো ১০ থেকে ১২ জন লোক ছিল। তবে তাদের কোনো ক্ষয়-ক্ষতি হয়নি।

প্রতিক্ষণ/এডি/রাজন

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G