ট্রেন-লেগুনা সংঘর্ষে নিহত ৫
নিজস্ব প্রতিবেদক:
নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেনের ধাক্কায় ফতুল্লার পাগলা এলাকায় রেল ক্রসিং অতিক্রমকালে লেগুনার ৫ যাত্রী নিহত ও ৮ জন গুরুতর আহত হয়েছেন।সোমবার রাত সাড়ে ১১টার দিকে কমপক্ষে ১৩ জনকে গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে কর্তব্যরত চিকিৎসক ৫ জনকে মৃত ঘোষণা করেন।
নিহতের নাম পরিচয় তাৎক্ষনিকভাবে সনাক্ত করা যায় নি। আহতদের সাথে কথা বলে বিষয়টি নিশ্চিত করে ঢামেক পুলিশ ক্যাম্পের ইনচার্জ মোজাম্মেল হক জানান, রাত ১০টার দিকে নারায়ণগঞ্জ থেকে ঢাকাগামী একটি ট্রেন ফতুল্লার পাগলা এলাকার রসুলপুর মুন্সিখোলায় রেল ক্রসিং অতিক্রমকালে একটি যাত্রীবাহী লেগুনা ট্রেনের সাথে ধাক্কায় খেয়ে ছিটকে পড়ে।
এসময় লেগুনার কমপক্ষে ১৩জন গুরুতর আহত হয়। পরে রাত সাড়ে ১১টার দিকে তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে সেখানে ৫ জনের মৃত্যু হয়।
প্রতিক্ষণ/এডি/নূর
























