ডাকাত দলের মধ্যে “বন্দুকযুদ্ধে” নিহত ২

প্রকাশঃ জুলাই ১৪, ২০১৬ সময়ঃ ১০:১৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:৪৭ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

imagesকক্সবাজারের টেকনাফ উপজেলা পরিষদের পেছনে পাহাড়ে সন্দেহভাজন দুই দল ডাকাতের মধ্যে ‘বন্দুকযুদ্ধ’ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন।

টেকনাফ থানার ওসি মো. আব্দুল মজিদ জানান, বৃহস্পতিবার ভোর রাত সাড়ে ৩টার দিকে টেকনাফের হ্নীলা ইউনিয়নের দমদমিয়া ব্রিজ এলাকার পশ্চিম দিকে পাহাড়ী এলাকা থেকে তারা গুলিবিদ্ধ মৃতদেহ দুটি উদ্ধার করেন।

ঘটনাস্থলে দুটি অস্ত্র ও চার রাউন্ড কার্তুজ পাওয়ার কথা বললেও নিহতের নাম-পরিচয় তিনি জানাতে পারেননি।

ওসি মজিদ বলেন, স্থানীয়দের কাছ থেকে হ্নীলার দমদমিয়ার পাহাড়ি এলাকায় দুই পক্ষের মধ্যে গোলাগুলির খবর পায় পুলিশ। এরপর ভোর রাতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে দুই পক্ষ ওই এলাকা ত্যাগ করে।

“পুলিশ ঘটনাস্থল থেকে গুলিবিদ্ধ অবস্থায় দুই জনের মৃতদেহ উদ্ধার করে। দুই দল ডাকাতের মধ্যে গোলাগুলিতে তারা নিহত হয়েছেন বলে ধারণা করা হচ্ছে।”

ওসি জানান, নিহতদের পরিচয় জানতে পুলিশ তদন্ত শুরু করেছে। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G