ডিমলায় গাঁজাসহ হকার আটক

প্রকাশঃ মার্চ ১৫, ২০১৬ সময়ঃ ৯:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:১২ অপরাহ্ণ

মহিনুল ইসলাম সুজন (নীলফামারী প্রতিনিধি)

Nilphamariনীলফামারীর ডিমলায় পাতুল ইসলাম (২৫) নামের এক যুবক হকারকে গাঁজাসহ আটক করেছে থানা পুলিশ।

সোমবার রাত ১১টা ৫০ মিনিটে তাকে আটক করা হয়।

আটককৃত যুবক ডিমলা উপজেলা সদরের দক্ষিণ তিত পাড়া গ্রামের মেডিকেল মোড় এলাকার বাসিন্দা কুমুর উদ্দিনের ছেলে।

পুলিশ সুত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ১৪ই মার্চ সোমবার রাত ১১টা ৫০ মিনিটে ডিমলা থানার এস আই-ইলিয়াস হোসেন একই উপজেলা সদরের ভাটিয়া পাড়া সংলগ্ন কামার পাড়া গ্রামের তেপতি নামক স্হানে ১২ পুড়িয়া গাঁজাসহ পেপার বিক্রেতা (হকার) পাতুল ইসলামকে আটক করেন। সে পেপার বিক্রির আড়ালে দীর্ঘদিন যাবত গাঁজা বিক্রি করে আসছিল।

এ ব্যাপারে জানতে চাইলে-ডিমলা থানা সেকেন্ড অফিসার শাহাবুদ্দিন ইসলাম সাংবাদিকদের  বিষয়টি নিশ্চিত করেন।

 

#লাইক ও শেয়ার দিয়ে প্রতিক্ষণের সাথে থাকুন।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G