ডিমলায় গৃহবধুর রহস্যজনক মৃত্যু

প্রকাশঃ নভেম্বর ২৪, ২০১৫ সময়ঃ ৯:০৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:০৭ অপরাহ্ণ

জেলা প্রতিনিধি

dimlaনীলফামারীর ডিমলায় সোমবার রাতে সদর ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের আরতি রানীর (১৮) রহস্যজনক মৃত্যু হয়েছে।

চলতি বছরের এপ্রিল মাসে ডিমলা সদর ইউনিয়নের কুমারপাড়া গ্রামের মৃত মতিলাল চন্দ্র রায়ের কন্যা আরতী রানীর সাথে একই ইউনিয়নের দক্ষিন তিতপাড়া গ্রামের কলেজ পাড়ার মৃত মন্টু চন্দ্র রায়ের পুত্র কালীপদ রায়ের (২০) বিয়ে হয়। বিয়ের ৭ মাসের মাথায় গৃহবধু আরতী রানী সোমবার রাতে শোয়ার ঘরে গলায় ফাঁস দিয়ে আত্বহত্যা করে। পুলিশ রাতে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মঙ্গলবার সকালে জেলার মর্গে প্রেরন করেন।

এলাকাবাসী জানায়, বিয়ের পর থেকে আরতীর সাথে স্বামী কালীপদ রায়ের দ্বন্দ চলে আসছিল। সোমবার দুপুরে স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। সেই সুত্রে মনের ক্ষোভে আরতী রানী আত্বহত্যা করতে পারে। অপরদিকে মেয়েটির পরিবারের লোকজনের অভিযোগ, প্রতিনিয়ত আরতীকে নির্যাতন করত তার স্বামী। সোমবার সন্ধ্যায় আরতীকে হত্যার পর লাশ ঝুলে রাখা হয়েছে। রাতে ডিমলা থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই আব্দুল লতিফ জানায়, মৃত্যার শরীরে সুরতহালের সময় আঘাতের কোন চিহ্ন না পাওয়ায় সঠিকভাবে মৃত্যুর কারন বলা যাচ্ছেনা। তবে ময়না তদন্তের রিপার্ট আসলেই মৃত্যুর সঠিক রহস্য বেড়িয়ে আসবে।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G