ঢাকায় আসছেন নায়ক দেব

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ৮:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৭ অপরাহ্ণ

বিনোদন ডেস্ক, প্রতিক্ষণ ডট কম

গত বছর ফেব্রুয়ারি মাসে ঢা3_45389কায় এসেছিলেন ওপার বাংলার জনপ্রিয় নায়ক দেব। সমরেশ মজুমদারের গল্প অবলম্বনে অনিরুদ্ধ রায় চৌধুরী পরিচালিত ‘বুনো হাঁস’ ছবির শুটিং এর জন্য প্রথমবারের মত ঢাকায় এসেছিলেন তিনি।

নতুন খবর হল আগামীকাল ১৯ ফেব্রুয়ারি আবারো বাংলাদেশে আসছেন দেব। ফেসবুকে নিজের অফিসিয়াল ফ্যানপেজে এমনটিই জানিয়েছেন তিনি। সেখানে তিনি লেখেন, ‘কামিং টু মাই বিউটিফুল বাংলাদেশ টুমোরো। ওয়েটিং অল ইউর লাভ’।

অভিনয়ের পাশাপাশি রাজনীতিতেও সক্রিয় দেব। এখন তিনি তৃণমূল কংগ্রেসের নির্বাচিত পার্লামেন্ট সদস্য। রাজনৈতিক কর্মসূচির অংশ হিসেবেই পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সফর সঙ্গী হিসেবে দেবের এবারের ঢাকায় আসা।

প্রতিক্ষণ/এডি/রাজু

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G