ঢাকায় আসছেন সঙ্গীতশিল্পী মোনালি

প্রকাশঃ জানুয়ারি ২২, ২০১৬ সময়ঃ ১০:৩৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৮ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

Singer-Monaliঢাকা আসছেন ভারতীয় সঙ্গীতশিল্পী মোনালি ঠাকুর। বাংলাদেশের একটি অনুষ্ঠানে যোগ দেবেন তিনি। অনুষ্ঠানে মোনালি সঙ্গীত পরিবেশন করবেন বলেও জানা যায়।

শনিবার সন্ধ্যায় বনানীর একটি হোটেলে এ সম্পর্কে বিস্তারিত জানাবে আয়োজক প্রতিষ্ঠান।

অনুষ্ঠানটি ইন্টিগ্রিটি ইভেন্টস অ্যান্ড এন্টারটেইনমেন্টস তার আগমনের বিষয়টি স্পন্সর করছে।

পশ্চিমবঙ্গের গায়ক শক্তি ঠাকুরের মেয়ে মোনালি ঠাকুর ‘ইন্ডিয়ান আইডল’প্রতিযোগিতায় অংশ নেয়ার পর ব্যাপক জনপ্রিয় হয়ে ওঠেন।

সংঙ্গীত শিল্পীর ছাড়াও তার আরও একটা পরিচয় আছে আর তা হলো, তিনি এytdfgddকজন অভিনেত্রিও। বলিউডের কয়েকটি ছবিতে কাজ করার সুযোগ পেয়েছেন এই শিল্পী। রাজ সেনের ‘কৃষ্ণকান্তের উইল’ তাঁর অভিনীত প্রথম বাংলা চলচ্চিত্র। এছাড়া নাগেশ কুঙ্কুনুর পরিচালিত হিন্দী ছবি ‘লক্ষ্মী’ও আব্বাস তিয়েরেওয়ালা পরিচালিত ‘ম্যাঙ্গো’ ছবিতে অভিনয় করেছেন তিনি।

এছাড়া শিশু শিল্পী হিসেবে কলকাতার টিভি ধারাবাহিক ‘আলোকিত এক ইন্দুতে’ অভিনয় করেছিলেন এ শিল্পী-অবিনেত্রী। এতে তিনি প্রধান চরিত্র ইন্দুবালা’র ভূমিকায় ছিলেন

তার গাওয়া জনপ্রিয় হিন্দি গানের তালিকায় রয়েছে- ‘রঘুপতি রাঘব’ (কৃশ থ্রি), ‘সাওয়ার লু’ (লুটেরা), ‘জারা জারা টাচ মি’ (রেস), ‘আগা বাঈ’ (আইয়া), ‘তুনে মারি এন্টি’ (গুন্ডে) প্রভৃতি।

এছাড়া এ শিল্পীর কণ্ঠে ভারত বাংলা গানের মধ্যে রয়েছে, ‘ইটস ১০০% লাভ’ (১০০% লাভ) , ‘মাধু’ (রংবাজ), ‘পেয়ার লাল’ (দুই পৃথিবী) শীর্ষক গানগুলোও দারুণ জনপ্রিয় হয়েছে।

 

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

[fbcomments]

আর্কাইভ

July 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031
20G