তসলিমা নাসরিনের স্বপ্নের পুরুষ আনিসুল হক!

প্রকাশঃ এপ্রিল ২১, ২০১৫ সময়ঃ ৮:৫৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৩৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

anis-taslimaঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়রপ্রার্থী আনিসুল হকের প্রেমে একসময় হাবুডুবু খেয়েছিলেন বিতর্কিত নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন।

শুধু তাই নয় তার ছোট বোনও আনিসুল হকের প্রেমে পড়েছিলেন বলে মঙ্গলবার দিবাগত রাতে নিজের ফেসবুক পেজে এক স্ট্যাটাসে জানিয়েছেন তসলিমা।

ফেসবুকে তিনি লেখেন, ‘ফেসবুকে দেখছি- আনিসুল হক নাকি ঢাকায় নির্বাচন করছেন। এই সেই আনিসুল হক! এখনো চেহারাটা আগের মতোই। যৌবনে কী যে অবশ করে দেওয়া সুদর্শন ছিলেন! টেলিভিশনে রাতের দিকে কী একটা অনুষ্ঠান করতেন। ওঁর চোখ, ওঁর হাসি, ওঁর কন্ঠস্বর আমাকে সত্যি সত্যি পাগল করত। প্রতি রাতে ওঁর প্রেমে পড়তাম। আমার প্রেম দেখে আমার ছোট বোনও ওঁর প্রেমে পড়ে বসলো। প্রেম জিনিসটা সত্যিই সংক্রামক।’

এই প্রেম নিয়ে দুই বোনের দ্বন্দ্বের বিষয়টি সমন্ধে কলকাতায় বসবাসরত তসলিমা নাসরিন আরো লেখেন, ‘আনিসুল হককে নিয়ে আমার আর বোনের মধ্যে কী বিশাল যুদ্ধ বেঁধে গেল। আমাদের মুখ দেখাদেখি প্রায় বন্ধ হয়ে গিয়েছিল। সম্ভবত আমি একটা প্রেমের চিঠি আনিসুল হককে পাঠাব বলে ঠিকই করে ফেলেছিলাম। আর ওদিকে বোনটিও আমার অগোচরে ওঁকে একটা চিঠি পাঠিয়ে দিল। কিছুদিন পর আনিসুল হকের প্রেম-প্রেম একটা চিঠি এলো বোনের কাছে। চিঠিটা আমার হাতেই পড়েছিল। আমার কি আর প্রাণে সয়!

পুরনো সেসব দিনের কথা মনে পড়ছে আর আমার ঠোঁটের কোণে প্রজাপতির মতো উড়ে উড়ে হাসি এসে বসছে। আমার বোনটা যখন এই লেখাটা পড়বে, খুব জোরে হাসবে নাকি আমার মতো নিশব্দে! কৈশোর যখন যায়, একেবারেই কি যায়?’

প্রতিক্ষণ/এডি/এআই

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G