তাবিথের সংবাদ সম্মেলন হচ্ছে না

প্রকাশঃ মে ৬, ২০১৫ সময়ঃ ১১:৪৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

tabithসদ্য অনুষ্ঠিত সিটি করপোরেশন নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের প্রার্থী তাবিথ আউয়ালের সংবাদ সম্মেলন বুধবার হচ্ছে না।

গণমাধ্যমে পাঠানো এক জরুরী সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচন-২০১৫ এর মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল নির্বাচনপরবর্তী বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করতে প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিলেন। তবে চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়ায় গণমাধ্যমকে আনুষ্ঠানিকভাবে তা জানানো হয়নি।

তাবিথ আউয়ালের প্রেস সমন্বয়কারী শায়রুল কবির খান জানান, অনিবার্য কারণে সংবাদ সম্মেলনটি হচ্ছে না। পরে সময় নির্ধারণ করে গণমাধ্যমকে জানিয়ে দেওয়া হবে।

সিটি করপোরেশন নির্বাচনে ভোট ‘জালিয়াতির’ বিভিন্ন অনিয়ম তুলে ধরতে এ সংবাদ সম্মেলন করার কথা ছিল তাবিথের।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G