তুরস্কে ৫৪ কুর্দি নিহত

প্রকাশঃ ডিসেম্বর ১৯, ২০১৫ সময়ঃ ৯:২৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:২৪ পূর্বাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

তুরস্কতুরস্কের দুটি নগর কেন্দ্র থেকে কুর্দিস্তান ওয়ার্কারস পার্টি বিদ্রোহী নির্মূলের জন্য  একটি সামরিক অভিযান চালায়। এ ঘটনায় ৫৪ জন কুর্দি যোদ্ধা নিহত হয়েছে ।

শুক্রবার, দক্ষিণ-পূর্বাঞ্চলীয় সিজর ও সিলোপি শহরে এসব সন্ত্রাসীকে খতম করা হয়েছে বলে রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আনাতোলিয়া জানিয়েছে।

মঙ্গলবার শুরু হওয়া অভিযানের প্রথম ২ দিনে ২৫ জন নিহত হয়। বৃহস্পতিবার এ সংখ্যা দ্বিগুণের চেয়েও বেশি হয়েছে।

কুর্দি প্রধান সিরনাক প্রদেশের সিজর ও সিলোপিতে এ অভিযান উপলক্ষে প্রায় ১০ হাজার সৈন্য মোতায়েন করা হয়েছে। সেনাবাহিনী শহর দুটিতে কারফিউ জারি করেছে।

কুর্দি যোদ্ধাদের নির্মূলে এই অভিযানের প্রয়োজনীয়তা রয়েছে বলে সরকারের পক্ষ থেকে বলা হয়েছে। তবে কুর্দি অধিকারকর্মীরা অভিযোগ করেছে সেনাবাহিনী দায়মুক্তি নিয়ে কাজ করেছে এবং শহর  দুটির বিশাল অংশ ধ্বংসস্তুপে পরিণত করেছে।

 

প্রতিক্ষণ/এডি/জেডএমলি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G