তুর্কমেনিস্তানে সিগারেট বিক্রি নিষিদ্ধ

প্রকাশঃ জানুয়ারি ১৬, ২০১৬ সময়ঃ ৪:২৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২৬ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

news_imgতুর্কমেনিস্তানের সরকার সিগারেটসহ সব তামাকজাত পণ্য বেচাকেনা নিষিদ্ধ করেছে বলে জানা যায়।

বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী  এখন থেকে দেশটির যেসব দোকানে সিগারেট বিক্রি হবে, সেগুলোকে ছয় হাজার ৯০০ মানাত (স্থানীয় মুদ্রা) জরিমানা করা হবে।

অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনাভিত্তিক ওয়েব পোর্টাল ক্রোনো-টিএম-এর খবরে ব17696লা হয়, তুর্কমেনিস্তানের জাতীয় স্বাস্থ্য কার্যক্রম নজরদারি কর্তৃপক্ষ এর আগে মাদক প্রতিরোধে নজর দিয়েছিল। এবার সংস্থাটি সিগারেট বিক্রি বন্ধ করতে দোকানে দোকানে তল্লাশি চালাচ্ছে।

স্থানীয় কিছু সূত্র জানিয়েছে, নিষেধাজ্ঞার পর তুর্কমেনিস্তানের দোকানগুলোতে সিগারেট বিক্রি প্রায় শূন্যের কোটায় নেমেছে। তবে গোপনে এখনো পণ্যটি বিক্রি চলছে। চোরাইপথে প্রতি প্যাকেট সিগারেট বিক্রি হচ্ছে ১২ ডলারে।

সিগারেট বিক্রি বন্ধের নির্দেশনার পাশাপাশি তুর্কমেনিস্তানের সরকার বিভিন্ন জনসচেতনতামূলক বিজ্ঞাপন প্রচার করছে। টেলিভিশনগুলোতে দেখানো হচ্ছে স্বাস্থ্যকর জীবনযাপনের বিজ্ঞাপন। লোকজনকে সিগারেট না ধরানোর পরামর্শ দেওয়া হচ্ছে।

 

প্রতিক্ষণ/এডি/ এল জেড

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G