দানবের সঙ্গে প্রেম চলেনা

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৭, ২০১৫ সময়ঃ ৮:২০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

sajahanবিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া একজন দানব। তার সঙ্গে সাধারন মানুষের কোন প্রেম চলেনা বলে মন্তব্য করেছেন নৌপরিবহণ মন্ত্রী শাজাহান খান।

এসময় খালেদাকে খাঁচায় বন্দী করে রাখতে সরকারের প্রতি অনুরোধ জানান নৌপরিবহণ মন্ত্রী।

সোমবার দুপুরের পর রংপুরের পীরগঞ্জের ঝাড়বিশলায় মধ্যযুগের সাধক কবি হেয়াত মামুদের ২৪৪ তম মৃত্যুবার্ষিকীতে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

বিএনপি আন্দোলনের নামে পেট্রোল বোমা মেরে, সন্ত্রাস করে, মানুষকে ভয়ভীতি দেখিয়ে হরতাল অবরোধ পালন করে যাচ্ছে। এভাবে নির্মমভাবে মানুষ হত্যা ইসলাম পরিপান্থী বলে মনে করেন নৌমন্ত্রী শাহজাহান খান।

তিনি বলেন, বিএনপি জামায়াত আন্দোলন, গণ আন্দোলন, গণতান্ত্রিক আন্দোলনের নামে সন্ত্রাস নাশকতা করছে। ধংসাত্মক কার্যক্রম চালাচ্ছে। আন্দোলনের নামে এসব কার্যক্রম যারা করে তাদের সাথে দ্বীন ইসলামের কোন সম্পর্ক নেই।

তিনি উল্লেখ করেন, পাকিস্তানিদের লেজুড়বৃত্তি করে যেভাবে জামায়াত-শিবির একাত্তরে এদেশের মানুষকে হত্যা করেছে। ঠিক সেই বর্বর পাকিস্তানি কায়দায় তারা আবারও এ দেশে হত্যা, সহিংসতা, নাশকতা অব্যাহত রেখেছে। কোন মুসলমান একজন মুসলমানকে হত্যা করতে পারে না। সুতরাং যেভাবে মুসলমানদের পেট্রোল বোমা ছুঁড়ে পুড়িয়ে মারা হচ্ছে। এ থেকেই প্রমাণিত হয় জামায়াত-শিবির যারা করছে তারা প্রকৃত মুসলমান নয়, হতে পারে না।

নৌমন্ত্রী অভিযোগ করে বলেন, ২০১৩ সালে ৫৫ জন ড্রাইভার হেলপারকে পেট্রোল বোমা দিয়ে পুড়িয়ে মেড়েছে। গত ৫ ই জানুয়ারী থেকে এ পর্যন্ত ১০০ জনকে তারা একইভাবে মেরেছে। তারা এর আগে কোরআন হাদিস, জায়নামাজ পুড়িয়েছে। ৭১ সালেও এরা তাই করেছে। এদের স্বভাব বদলাবে না।

খালেদা জিয়া দেশে ‘নিদান’(খারাপী) সৃষ্টি করেছে বলে মন্তব্য করে নৌ মন্ত্রী বলেন আরও বলেন, শেখ হাসিনা রংপুরের মঙ্গা মোকাবেলা করে আপনাদের পাশে দাড়িয়েছিলেন। শেখ হাসিনা যেভাবে আপনাদের নিদানের পাশে দাড়িয়েছিলেন এখন আপনারা শেখ হাসিনারে পাশে দাঁড়িয়ে দেশের নিদান দূর করুন। ঐক্যবদ্ধভাবে ২০ দলের সন্ত্রাস নাশকতা রুখে দিতে আলোচনা সভায় তিনি আহ্বান জানান।

প্রতিক্ষণ /এডি/আদনান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G