দাফনের পর বৃদ্ধার লাশ উধাও

প্রকাশঃ আগস্ট ৩, ২০১৬ সময়ঃ ৬:৪০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৪০ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

photo-1470130119

মেহেরপুরে দাফনের কয়েক ঘণ্টার মাথায় কবর থেকে এক বৃদ্ধার লাশ চুরির ঘটনা ঘটেছে। 

গতকাল সোমবার গভীর রাতে গাংনী উপজেলার রামনগর গ্রামে এ ঘটনা ঘটে।

ওই বৃদ্ধার নাম নিছারন খাতুন (৬০)। তিনি রামনগর গ্রামের দোয়াত আলীর স্ত্রী। 

পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা যায়, গতকাল দুপুরে হৃদরোগে আক্রান্ত হয়ে নিজ বাড়িতে মারা যান নিছারন খাতুন। সন্ধ্যায় জানাজা শেষে গ্রামের কবরস্থানে তাঁর লাশ দাফন করা হয়।

আজ মঙ্গলবার সকালে পরিবারের সদস্যরা নিছারন খাতুনের কবর জিয়ারত করতে গেলে কবরের পাশে কাফনের কাপড় পড়ে থাকতে দেখেন। দেখতে পান কবর খুঁড়ে নিছারনের লাশ চুরি করে নিয়ে যাওয়া হয়েছে।

তবে কী কারণে, কে বা কারা লাশটি চুরি করেছে, সে সম্পর্কে কিছুই বুঝতে পারছেন না পরিবারের সদস্য ও গ্রামের মানুষ।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার হোসেন জানান, চুরি হওয়া লাশের সন্ধান পেতে ও চোর ধরতে পুলিশ কাজ করছে। সূত্রঃ এনটিভিঅনলাইন

 

প্রতিক্ষণ/এডি/অারএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G