দিনাজপুরে ছাত্রদল নেতা আটক

প্রকাশঃ মার্চ ২৫, ২০১৫ সময়ঃ ১১:২০ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

chatrodalদিনাজপুর জেলা ছাত্রদল নেতা সচিব মো. মকছেদুল ইসলাম টুটুলকে (৩৭) গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার দিবাগত রাত আড়াইটার দিকে শহরের একটি বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) সুমন পারভেজ বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাত আড়াইটায় শহরের একটি বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে।  মকছেদুল নাশকতাসহ বেশ কয়েকটি মামলার আসামি বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/এনাম

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G