দিনাজপুরে সড়ক দূর্ঘটনায় নিহত ১

প্রকাশঃ মে ২০, ২০১৫ সময়ঃ ৯:৩৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৩ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

accidentদিনাজপুরের খানসামায় ট্রাক্টরের ধাক্কায়  আরমান হোসেন (১৭) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

মঙ্গলবার রাতে উপজেলার চৌরঙ্গী তেবাড়িয়া নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে। নিহত আরমান হোসেন উপজেলার ভেড়ভেড়ী গ্রামের মৃত জিয়াউর রহমানের ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, মঙ্গলবার রাত সাড়ে ১০টার দিকে মোটরসাইকেল নিয়ে মো. আরমান হোসেন খানসামা উপজেলা থেকে বাড়িতে ফিরছিল। পথে চৌরঙ্গী তেবাড়িয়া নামক স্থানে বিপরীতগামী একটি ট্রাক্টর ধাক্কা দিলে  ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

খানসামা থানার অফিসার ইনচার্জ (ওসি) কৃষ্ণ কুমার সরকার বিষয়টি নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রায়হান

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G