দিনাজপুর জেলা ছাত্রদলের আহবায়কসহ গ্রেফতার ২

প্রকাশঃ জানুয়ারি ২৮, ২০১৫ সময়ঃ ১০:৫২ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:৫২ পূর্বাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম :

দিনাজপুরদিনাজপুরে পেট্রোল বোমায় অগ্নিদ্বগ্ধ হয়ে নিহত ট্রাক শ্রমিক আব্দুর রশীদ হত্যা মামলার প্রধান আসামি জামায়াত নেতা আব্দুল জলিল ও নাশকতা মামলায় দিনাজপুর জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল ওরফে টাট্টু মিলনকে গ্রেফতার করেছে পুলিশ।

জেলা পুলিশ সুপার মো. রুহুল আমিন জানান, বুধবার রাত সাড়ে ৯টায় গোপন সংবাদে হত্যা মামলার আসামি জামায়াত নেতা আব্দুল জলিলকে পুলিশ গ্রেফতার করে।

তিনি জানান, নাশকতা মামলায় বুধবার বিকালে দিনাজপুর জেলা ছাত্রদলের আহবায়ক মোস্তফা কামাল ওরফে টাট্টু মিললকে গ্রেপ্তার করা হয়েছে।

টাট্টু মিলনের বিরুদ্ধে গত ৫ জানুয়ারি নাশকতামূলক কর্মকাণ্ডসহ সরকারি কাজে বাধা দেয়ার মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

প্রতিক্ষণ/এডি/পপ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G