দুই ভুয়া ম্যাজিস্ট্রেট আটক

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ৪:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:১৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

majistretগাজীপুর আদালত এলাকায় ভুয়া ম্যাজিস্ট্রেট পরিচয় দিয়ে দুই ব্যক্তিকে আটক করে মাইক্রোবাসে উঠানোর সময় দুজনকে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনগণ।

মঙ্গলবার দুপুরে গাজীপুর আদালত এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলো- কুষ্টিয়ার কুমারখলির জহুরুল আলম (৩৫) ও গাজীপুরের বাসন সড়ক এলাকার সোহাগ (৪০)।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুরে গাজীপুর আদালতে সাক্ষি দিয়ে বের হন সালাম (৪১) ও খোকন (৩০) নামে দুই ব্যাক্তি। এ সময় নিজেদের ম্যাজিষ্ট্রেট পরিচয় দিয়ে সোহাগ ও জহিরুল নামে দুই ব্যক্তিকে তারা হাতকড়া পরিয়ে মাইক্রোবাসের তোলার চেষ্টা করছিলেন।

এসময় চিৎকারে পুলিশ ও স্থানীয়রা দুইজনকে আটক করে জেলা প্রশাসক অফিসে নিয়ে যায়। সেখানে তারা ভুয়া ম্যাজিষ্ট্রেট ও ভুয়া কর্মচারি প্রমানিত হলে জয়দেবপুর থানায় নেয়া হয়।

জয়দেবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল হাসান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

প্রতিক্ষণ/এডি/রাশেল

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G