দুবাইয়ে অগ্নিকান্ডে আহত ১৬

প্রকাশঃ জানুয়ারি ১, ২০১৬ সময়ঃ ৯:৩৭ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

dubaiদুবাইয়ের কেন্দ্রস্থলে বিশ্বের সবচাইতে উঁচু ভবন বুর্জ খলিফার কাছে ৬৩ তলা বিশিষ্ট ‘দ্য এ্যাড্রেস’ হোটেলে আগুন লাগার ঘটনা ঘটেছে। এতে ১৬ জন আহত হয়েছেন।

বৃহস্পতিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে।

তীব্র বাতাসের কারণে ভবনের আগুন ৮২৮ মিটার উঁচু ভবন বুর্জ খলিফায় এসে লাগে। এতে পাশের অন্য ভবনসহ বুর্জ খলিফায় অবস্থান করা বাসিন্দাদের সরিয়ে নেওয়া হয়। শেষ খবর পাওয়া পর্যন্ত এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। তবে ভবনটির ব্যাপক ক্ষতি হয়েছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, আগুন লাগার কিছুক্ষণের মধ্যেই ভবনের ভেতর ও আশেপাশের এলাকা থেকে মানুষজনকে সরিয়ে দিয়েছে কর্তৃপক্ষ।

দুবাই শহরের নিরাপত্তা ও অগ্নিনির্বাপক কর্তৃপক্ষ জানিয়েছে, বুর্জ খলিফা থেকে ইংরেজি নববর্ষ উপলক্ষে আতশবাজি ছোঁড়া হচ্ছিল। ঐ আতশবাজির আগুনে এই অগ্নিকাণ্ডের সুচনা হয়।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G