দুর্নীতিবাজ পুত্রকে রক্ষাই খালেদার লক্ষ্য

প্রকাশঃ জানুয়ারি ৩১, ২০১৫ সময়ঃ ১:৪৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:২৪ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক ,প্রতিক্ষণ ডটকম

hanif 2রাষ্ট্রীয় ক্ষমতা দখল ও খালেদার দুর্নীতিবাজ পুত্রকে রক্ষা করার জন্যই বিএনপি আন্দোলন করছে বলে জানিয়েছেন আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

আজ শনিবার সকাল সাড়ে ১০টায় কুষ্টিয়া শহরের নিজ বাসভবনে দলীয় নেতা-কর্মীদের সঙ্গে মত বিনিময়কালে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, কোন রাজনৈতিক দল এইভাবে দেশের মানুষের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে মানুষ পুড়িয়ে হত্যা করবে তা সাধারণ মানুষের ধারণার বাইরে ।

হানিফ বলেন, খালেদা জিয়া নৃশংসতা চালিয়ে প্রমাণ করেছেন দেশ ও জনগণ তার কিছুই না। রাষ্ট্রীয় ক্ষমতা দখল ও তার দুর্নীতিবাজ পুত্রকে রক্ষায় তার মূল লক্ষ্য।

এসএসসি পরীক্ষা সুষ্ঠভাবে সম্পন্ন করার প্রসঙ্গে তিনি বলেন, এসএসসি পরীক্ষা যাতে নির্বিঘ্নে হয়, সে ব্যাপারে সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনীর তরফ থেকে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

বিরোধীদলের নেতাদের গ্রেপ্তার প্রসঙ্গে হানিফ বলেন, কোন রাজনৈতিক নেতাকে গ্রেপ্তার করা হচ্ছে না। যারা সন্ত্রাসী কর্মকান্ডে সঙ্গে জড়িত, যাদের বিরুদ্ধে মানুষ পুড়িয়ে মারার অভিযোগ রয়েছে তাদেরকে গ্রেপ্তার করা হচ্ছে।

এ সময় জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সহ-সভাপতি হাজী রবিউল ইসলাম, সাধারন সম্পাদক আজগর আলী ও শহর আওয়ামী লীগের সভাপতি তাইজাল আলী খানসহ দলের অঙ্গ-সংগঠনের নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

প্রতিক্ষণ /এডি/শেখর

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G