দুস্থদের মাঝে খালেদার খাবার বিতরণ

প্রকাশঃ মে ৩০, ২০১৫ সময়ঃ ৪:৩৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৪৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

khaleda-picসাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজধানীতে গরীব ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

শনিবার দুপুর সাড়ে ১২টায় রাজধানীর ফার্মগেট টিএন্ডটি মাঠ থেকে খাবার বিতরণ শুরু করেন বেগম জিয়া। আজিমপুর, লালবাগ বালুর মাঠ, ধানমণ্ডি, কলাবাগান, মোহাম্মদপুর টাউন হল, হাইকোর্ট মাজার, শান্তিনগর, মৌচাক, খিলগাঁওসহ মোট ২৫টি স্থানে দিনব্যাপী খাবার বিতরণের কথা রয়েছে তার।

বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমেদ, লে. জে (অব.) মাহবুবুর রহমান, আবদুল্লাহ আল নোমান, এয়ার ভাইস মাশাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, অ্যাডভোকেট আহমেদ আজম থান, এ জেড এম জাহিদ হোসেন, নাজিম উদ্দিন আলমসহ দলের কেন্দ্রীয় এবং সহযোগী সংগঠনের কেন্দ্রীয় নেতাকর্মীরা বেগম জিয়ার সাথে রয়েছেন।

উল্লেখ্য, আজ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৩৪ তম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষে বিএনপি ও এর সহযোগী সংগঠনগুলো বিভিন্ন কর্মসূচি পালন করছে।

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G