দূর্গা পূজার দায়িত্বে দূর্গারা

প্রকাশঃ অক্টোবর ২১, ২০১৫ সময়ঃ ৪:১৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:১৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক

Barguna-Puja৫১ সদস্য বিশিষ্ট দূর্গোৎসব বাস্তবায়ন একটি কমিটির সকল সদস্যই নারী। এ যেন দূর্গার দায়িত্বে দূর্গারা। বেশির ভাগ ক্ষেত্রেই ধর্মীয় অনুশাসনে বন্দি করে রাখা হয় নারীদের। এমনকি ধর্মীয় আচারাদি পালনেও তাদের কোনো নেতৃত্ব ছিলনা। এক্ষেত্রে অনন্য দৃষ্টান্ত স্থাপন করেছে বরগুনার পাথরঘাটা উপজেলার তিলক স্মৃতি মন্দিরের দূর্গোৎসব কমিটি।

জানা গেছে, উৎসব উদযাপনের জন্য তহবিল সংগ্রহ থেকে শুরু করে মন্দিরের সাজসজ্জা এমনকি শৃঙ্খলা রক্ষার সকল দায়-দায়িত্বই পালন করছেন নারীরা। সারা দেশের প্রেক্ষাপটে পাথরঘাটার এ দূর্গোৎসব কমিটিকে একমাত্র ব্যতিক্রমী উদ্যোগ বলে মনে করছেন স্থানীয় হিন্দু ধর্মাবলম্বী নেতৃবৃন্দ।

বরগুনা জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শুখরঞ্জন শীল জানান, অনেক দেরিতে হলেও ধর্মীয় আচারাদি পালনে নারীদের নেতৃত্বের বিষয়টি বোধ হয় এই পাথরঘাটা থেকেই শুরু হল। তিনি বলেন, বরগুনা জেলায় তো বটেই সারা বাংলাদেশেই এটা একটি উদাহরণ। তিনি আরো জানান, বরগুনার ছয়টি উপজেলার একশ` ৫০টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে শারদীয় দূর্গা উৎসব। জেলার সকল মণ্ডপের মাঝে স্থানীয়দের কাছে অনন্য হয়ে ফুটে উঠেছে পাথরঘাটা উপজেলার শ্রী শ্রী তিলক স্মৃতি মন্দিরের দূর্গোৎসব আয়োজন।

পাথরঘাটার তিলক স্মৃতি দূর্গোৎসব কমিটির সাধারণ সম্পাদক নিলু রাণী মিত্র জানান, নারীরা পারে না এমন কোনো কাজ নেই। কেবল সুযোগের অভাবেই নারীরা এখনও পিছিয়ে আছে। তিনি বলেন, বরগুনা জেলার একশ` ৫০টি মণ্ডপের চেয়ে আমাদের মণ্ডপের আয়োজন এবং শান্তি শৃঙ্খলা কোনো দিক দিয়েই কমতি নেই।

তিলক স্মৃতি দূর্গোৎসব কমিটির সভাপতি অপু রানী হালদার জানান, এ উৎসবের জন্য তহবিল সংগ্রহ থেকে শুরু করে মন্দিরের সাজসজ্জা এমনকি শৃঙ্খলা রক্ষার সকল দায়-দায়িত্ব নারীরাই পালন করেছে।

বরগুনার পুলিশ সুপার বিজয় বসাক জানান, তিনি পাথরঘাটার শ্রী শ্রী তিলক স্মৃতি মন্দিরের পূজা মণ্ডপ পরিদর্শন করেছেন। তিনি বলেন, জেলার আর সকল মণ্ডপের চেয়ে এখানের সাজসজ্জাসহ সকল আয়োজনই অনন্য। তিনি আরো বলেন, পাথরঘাটার স্থানীয় অদিবাসীদের সঙ্গে তিনি কথা বলেছেন, এ মণ্ডপের নারী কমিটির কর্মকাণ্ডে তারা সকলেই সন্তুষ্ট।

বরগুনার জেলা প্রশাসক মীর জহুরুল ইসলাম জানান, পাথরঘাটার তিলক স্মৃতি মণ্ডপের আয়োজন তার ভাল লেগেছে। সবচেয়ে বেশি ভাল লেগেছে নারীদের নেতৃত্ব। তিনি বলেন, এখানকার সকল নারীই সক্রিয়ভাবে এ আয়োজন করেছেন। পুরুষরা তাদের সহযোগিতা করেছে। তিনি আরো জানান, বরগুনার অনেক পূজা মণ্ডপ তিনি নিজে ঘুরে দেখেছেন। সর্বত্রই শানিপূর্ণভাবে দূর্গাপূজা উদযাপন হচ্ছে বলে তিনি জানান।

প্রতিক্ষণ/এডি/এআরকে

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G