ধর্মীয় অনুভূতিতে আঘাত দেয়ায় যুবক গ্রেফতার

প্রকাশঃ অক্টোবর ২২, ২০১৫ সময়ঃ ৯:৫০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্ক

Dhormoসনাতন ধর্ম সম্পর্কে অশালীন মন্তব্য করে ধর্মীয় অনুভূতিতে আঘাত হানার অপরাধে আল-আমিন নামে এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার বিকেলে রংপুর সদর উপজেলার জানকি ধাপেরহাট গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে তথ্যপ্রযুক্তি আইনে একটি মামলা দায়ের করেছে।
কোতয়ালী থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফেরদৌস ওয়াহিদ জাগো নিউজকে জানান, বাংলাদেশ পুলিশ বাহিনীর ফেসবুক পেজে সনাতন ধর্ম সম্পর্কে অশালীন ও আপত্তিকর মন্তব্য করেন আল-আমিন। বিষয়টি বাংলাদেশ পুলিশ বাহিনীর সাইবার বিশেষজ্ঞরা নিশ্চিত হয় ফেসবুকে এ সম্পর্কিত মন্তব্যটি রংপুরের মিঠাপুকুর উপজেলা থেকে পোস্ট করা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/বিএ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G