নওগাঁয় আওয়ামীলীগ-বিএনপি সংঘর্ষ

প্রকাশঃ ফেব্রুয়ারি ৫, ২০১৫ সময়ঃ ৩:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৩:০৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

naogaনওগাঁ শহরের দয়ালের মোড় এলাকায় আওয়ামীলীগ  ও বিএনপি সমর্থকদের মধ্যে সংঘর্ষ, ধাওয়া-পাল্টা ধাওয়া ও পুলিশের টিয়ারশেল নিক্ষেপের ঘটনা ঘটেছে।

এসময় একটি ক্লিনিকসহ বেশ কয়েকটি দোকান ভাংচুরসহ অন্তত ১০ জন আহত হয়েছে।

বৃহস্পতিবার ১২টা ৫৫ মিনিটের সময় এই ঘটনা ঘটে।

নওগাঁ সদর থানার ওসি জাকিরুল ইসলাম জানান, বিএপির একটি মিছিল মুক্তির মোড় থেকে দয়ালের মোড়ের যাওয়ার সময় বিপরীত দিক থেকে আসা আওয়ামী লীগের একটি মিছিল এলে তারা সংঘর্ষে জড়িয়ে পড়ে।

এ সময় মহিলা ভাইস চেয়ারম্যান শবনম মোস্তারী কলিসহ বেশ কয়েকজন নেতা কর্মী আহত হয়।

আহতরা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছে। ঘটনার সময় ইসলামী হাসপাতালের প্রধান ফটকের বেশ কয়েকটি ব্যানার ভেঙ্গে ফেলে।

এ সময় পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৫ রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে।

প্রতিক্ষণ /এডি/কামাল

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G