নওগাঁয় বরযাত্রীর বাস খাদে, নিহত ৫

প্রকাশঃ মার্চ ১৪, ২০১৫ সময়ঃ ৯:১৩ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:১৫ পূর্বাহ্ণ

busনওগাঁয় একটি বরযাত্রীবাহী বাসের সঙ্গে গরুবাহী ট্রাক ও বেবিট্যাক্সির ত্রিমুখী সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই বাস ও বেবিট্যাক্সির ৫ জন যাত্রী নিহত হয়েছেন।

এঘটনায় আহত হয়েছেন আরও ৩০ জন। এ ছাড়া একটি গরুও মারা গেছে।

শুক্রবার রাত ৯ টায় নওগাঁ-রাজশাহী মহাসড়কের নওহাটা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

আহতরা জানান, বাসে ৭০ জন যাত্রী নিয়ে নওগাঁ সদর উপজেলার দুগুলহাটি থেকে হিন্দু সম্প্রদায়ের একটি বরযাত্রীবাহী বাস নওগাঁর মান্দা উপজেলার চৌবাড়িয়াহাট যাচ্ছিল। পথে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানায়, বরযাত্রীবাহী বাসটি ভীমপুরে এলে বিপরীত দিক থেকে আসা একটি গরুবাহী ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। একই সময় একটি বেবিট্যাক্সিও নওগাঁর দিকে যাচ্ছিল। ট্রাকের সঙ্গে ধাক্কা খেয়ে বাসটি বেবিট্যাক্সিটিকে চাপা দেয়। এতে দুটো যানবাহনই রাস্তার পাশের খাদে উল্টে পড়ে। অপর দিকে গরুবাহী ট্রাকটিও রাস্তার অপর পাশের খাদে উল্টে যায়। সে সময় এই হতাহতের ঘটনা ঘটে।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, আহতদের উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ছাড়া নিহত ব্যক্তিদের লাশ সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে ১২ জনের অবস্থা আশঙ্কাজনক। তবে তাৎক্ষণিকভাবে নিহত ও আহত কারো নাম বা পরিচয় জানা সম্ভব হয়নি বলে জানান তিনি।

প্রতিক্ষণ/এডি/মিলন

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G