নতুন পরিচয়ে অনন্ত জলিল
বিনোদন রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:
নায়কেরা ক্ষমতাবান হয়ে থাকেন। অনেক কিছুই তারা করতে পারেন, পারেন নানা অসম্ভবকে সম্ভব করতে। নায়কদের বেলায় সবকিছুই সিনেমাতে সম্ভব হলেও বাস্তবেও অনেক নায়কের বেলায় এমন হতে পারে। তেনমই একজন নায়ক আমাদের অনন্ত জলিল।
একাধারে তিনি চিত্রনায়ক, পরিচালক, চিত্রনাট্যকার ও প্রযোজক। আর এবার তিনি নতুন পরিচয়ে আসছেন। এবার তিনি চলচ্চিত্রে প্লেব্যাকের চিন্তা করছেন তিনি।
এ প্রসঙ্গে অনন্ত জলিল বলেন, “নতুন চলচ্চিত্র ‘দ্য স্পাই’ এর একটি গানে কণ্ঠ দেওয়ার ব্যাপারে ভাবছি। এটা দর্শকের জন্য ভিন্ন চমক হবে। আমার সব চলচ্চিত্রেই কিছু চমক থাকে।
এবারও ভিন্ন রকম কিছু করার চেষ্টা করছি। সিনেমার গল্পের প্রয়োজনেই নিজের কণ্ঠে একটি গান রাখার কথা ভাবছি।”
‘দ্য স্পাই’ এর চিত্রনাট্য তৈরী হয়েছে বলে জানান অনন্ত জলিল এবং নতুন এ চলচ্চিত্রে অনন্তের বিপরীতে থাকবেন বর্ষা।
প্রতিক্ষণ/এডি/আকিদ
























