নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য গ্রেফতার

প্রকাশঃ জুলাই ১৭, ২০১৬ সময়ঃ ১০:১৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:০৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

?????????????????????????????????????????????????????????

গুলশানে জঙ্গি হামলায় জড়িতদের বাড়ি ভাড়া দেওয়া ও তথ্য গোপন রাখার দায়ে নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত-উপাচার্য (প্রোভিসি) গিয়াসউদ্দিন আহসানসহ ৩ জনকে গ্রেফতার করেছে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম ইউনিট। শনিবার বিকেলে বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভবন থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার মাসুদুর রহমান জানিয়েছেন।

গ্রেপ্তার হওয়া অন্য দুজন হলেন- গিয়াস উদ্দিনের ভাগনে আলম চৌধুরী এবং বসুন্ধরার ঐ ভবনের ব্যবস্থাপক মাহবুবুর রহমান তুহিন। ঐ ভবনেই গুলশানে হামলাকারী পাঁচ জঙ্গি আশ্রয় নিয়েছিলেন বলে পুলিশের ভাষ্য।

উপ-কমিশনার মাসুদুর রহমান বলেন, বসুন্ধরা আবাসিক এলাকার ৬ নম্বর সড়কের ব্লক ই-এর  ৩০১/এ প্লটের টেনেমেন্ট-৩ এর এ/৬ নম্বর ফ্ল্যাটে গুলশানে হামলাকারীরা মিলিত হয়েছিলেন।

ওই বাসা থেকে বালুভর্তি কার্টন, জঙ্গিদের কাপড়সহ বিভিন্ন মালামাল জব্দ করা হয়েছে জানিয়ে তিনি বলেন, বালুভর্তি এসব কার্টনে হামলায় ব্যবহৃত গ্রেনেড রাখা হয়েছিল বলে ধারণা করা হচ্ছে।

নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের স্কুল অব হেলথ অ্যান্ড লাইফ সায়েন্সেসের ডিন গিয়াস উদ্দিন আহসান ওই ফ্ল্যাটের মালিক। ফ্ল্যাটটি ভাড়া দেওয়ার দায়িত্বে ছিলেন তার ভাগনে আলম ও ভবনের ব্যবস্থাপক তুহিন।

পুলিশ কর্মকর্তা মাসুদ বলেন, জঙ্গিদের জন্য গত মে মাসে ফ্ল্যাটটি ভাড়া করেছিলেন তাদের সহযোগী সদস্যরা। গুলশানের সন্ত্রাসী হামলার পর তারা দ্রুত ওই বাসা ছেড়ে পালিয়ে যান। বাসা ভাড়া দেওয়ার ক্ষেত্রে ভাড়াটিয়ার তথ্য রাখতে ঢাকা মহানগর পুলিশের নির্দেশনা থাকলেও এ ক্ষেত্রে তা মানা হয়নি বলে জানান তিনি।

উল্লেখ্য, ১ জুলাই রাতে গুলশান ২ নম্বরের হলি আর্টিজান বেকারিতে ঢুকে এলোপাতাড়ি গুলি চালিয়ে দেশি-বিদেশি অন্তত ৩৩ জনকে জিম্মি করে একদল অস্ত্রধারী। পরদিন সকালে কমান্ডো অভিযানে নিরাপত্তা বাহিনী ওই ক্যাফের নিয়ন্ত্রণ নেয়। পরে সেখান থেকে ১৭ বিদেশিসহ ২০ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। অভিযানে নিহত হন ৫ হামলাকারী।

ওই হামলায় অংশ নেওয়া নিবরাজ ইসলাম নর্থ-সাউথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলেন। সেখান থেকে ‘মুক্তি পাওয়া’ আবুল হাসনাত রেজাউল করিমও ঢাকার এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষক।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G