নাট্যকলায় পদক পাচ্ছেন লাকী ইনাম

প্রকাশঃ ফেব্রুয়ারি ১৮, ২০১৫ সময়ঃ ১০:২১ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১০:২১ পূর্বাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডটকম:

11_29964আগামী ১৯ ফেব্রুয়ারি বিকেল সাড়ে ৩টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমীর জাতীয় নাট্যশালা মিলনায়তনে ‘শিল্পকলা পদক ২০১৪’ প্রদান অনুষ্ঠানে এ বছর নাট্যকলায় শিল্পকলা পদক পাচ্ছেন লাকী ইনাম। পদকের পাশাপাশি তার হাতে তুলে দেওয়া হবে এক লাখ টাকা ও সনদ।

লাকী ইনামের পাশাপাশি এবার শিল্পকলা পদকে ভূষিত হবেন ওস্তাদ বজলুর রহমান বাদল (নৃত্যকলা), পণ্ডিত অমরেশ রায় চৌধুরী (কণ্ঠসংগীত), পণ্ডিত মদন গোপাল দাস (যন্ত্রসংগীত), সৈয়দ আব্দুল্লাহ খালিদ (চারুকলা), আশরাফুল আলম (আবৃত্তি), ও ড. শহিদুল আলম (আলোকচিত্র)।

১৯৭২ সালে ‘বুড়ো শালিকের ঘাড়ে রোঁ’ নাটকে অভিনয়ের মাধ্যমে মঞ্চে পদার্পণ করেন লাকী ইনাম। তিনি প্রায় ৩৫টি মঞ্চ নাটকে অভিনয় করেছেন। এর মধ্যে উল্লেখযোগ্য ‘মোহনগরী’, ‘অচলায়তন’, ‘নুরুলদীনের সারাজীবন’, ‘গ্যালিলিও গ্যালিলি’, ‘খোলস’, ‘জনতার রঙ্গশালা’, ‘সরমা’, ‘আমি বীরাঙ্গনা বলছি’, ‘গৃহবাসী’।

নির্দেশিত মঞ্চনাটকের সংখ্যা প্রায় ২০টি। এর মধ্যে উল্ল্যেখযোগ্য- ‘সুলতানার স্বপ্ন’, ‘সুদূরে দিগন্ত’, ‘স্বপ্ন’, ‘সরমা’, ‘আমি বীরাঙ্গনা বলছি’, ‘গৃহবাসী’, ‘উদ্বাহ’, ‘প্রাগৈতিহাসিক’, ‘সেইসব দিনগুলো’, ‘পুশি বিড়াল ও একজন প্রকৃত মানুষ’।

মঞ্চনাটকে লাকী ইনামের অন্যতম চর্চার ক্ষেত্র কোরিওগ্রাফি। ‘অচলায়তন’, ‘মোহনগরী’, ‘মুক্তির উপায়’, ‘জনতার রঙ্গশালা’সহ বেশকিছু নাটকে তিনি দৃষ্টিনন্দন কোরিওগ্রাফি করেছেন। তার লেখা মঞ্চনাটকের মধ্যে উল্ল্যেখযোগ্য হচ্ছে- ‘সুদূর দিগন্ত’, ‘সুলতানার স্বপ্ন’ (বেগম রোকেয়ার ছোট গল্প অবলম্বনে), ‘আকাশ ভরা সূর্য তারা’ (বেগম রোকেয়ার ছোট গল্প অবলম্বনে), ‘পাথরের সুপ’ (ছোটদের নাটক), ‘কাবাবের কাণ্ড’ (ছোটদের নাটক), ‘বিভ্রাট’, ‘খোলস’ (রূপান্তরিত), ‘উষর উর্বশী’ (রূপান্তরিত), ‘ভিক্টোরিয়া স্টেশন’ (অনুবাদ)।

মঞ্চের পাশাপাশি ১৯৭২ সাল থেকে টেলিভিশন ও বেতারে নিয়মিত অভিনয় করে আসছেন লাকী ইনাম। তার অভিনীত বেতার ও টেলিভিশন নাটকের সংখ্যা প্রায় পাঁচ শতাধিক। এ ছাড়া তার লেখা প্রায় শতাধিক নাটক টেলিভিশন ও বেতারে প্রচারিত হয়েছে।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে থাকবেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। বিশেষ অতিথি হিসেবে থাকবেন সংস্কৃতি মন্ত্রী আসাদুজ্জামান নূর, সংস্কৃতি সচিব ড. রণজিৎ কুমার বিশ্বাস এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমীর মহাপরিচালক লিয়াকত আলী লাকী।

উলে্লখ্য সংস্কৃতির বিভিন্ন ক্ষেত্রে প্রতি বছর সাতজন গুণী শিল্পীকে সম্মান জানাতে বাংলাদেশ শিল্পকলা একাডেমীর আয়োজনে ২০১৩ সালে ‘শিল্পকলা পদক’ প্রদান শুরু হয়।

প্রতিক্ষণ/এডি/রানা

 

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G