নারী দিবসে গান নিয়ে কুমার বিশ্বজিৎ

প্রকাশঃ মার্চ ৫, ২০১৫ সময়ঃ ১:২৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:২৫ অপরাহ্ণ

বিনোদন প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

12560331414_f5002e5520_b_17735৮ মার্চ নারী দিবসে এবার সরকারি অনুদানে নির্মিত ‘সুতপা’র ঠিকানা’ ছবির অডিও অ্যালবাম আসছে। রাজধানীর একটি রেস্তোরাঁয় এর মোড়ক উন্মোচন করা হবে যা লেজার ভিশনের ব্যানারে ছাড়া হচ্ছে।

তবে এই অ্যালবামটির সংগীত আয়োজন করেছেন কুমার বিশ্বজিৎ। তিনি বলেন, ‘চমৎকার একটি কাজ হয়েছে।

অার সুতপার কাহিনী বাংলার নারী জীবনের প্রতিবিম্ব। তার সকল অনুভূতি নিয়ে আমাদের এই সংগীতায়োজন।’

এতে সাতটি গান রয়েছে। শুধু গান লেখাই নয়, ছবিটির কাহিনী, চিত্রনাট্য এবং পরিচালনা করেছেন প্রসূন রহমান। এর মধ্যে ‘নারীর মন’ গানটি বিখ্যাত লোকশিল্পী রাধা রমণের কথা ও সুরে। বাকি গানগুলোর কথা লিখেছেন প্রসূন। গানগুলোর শিরোনাম ‘যাওগো কইন্যা’, ‘গুনে গুনে এক দুই’, ‘তোমার চোখ বলে’, ‘তুমি চলতে চলতে’ ও ‘বুকের ভেতর’।

এর মধ্যে ‘বুকের ভেতর’ দুটি ভার্সনে তৈরি। একটিতে কণ্ঠ দিয়েছেন কিশোর ও কণা। অন্যটি এককভাবে গেয়েছেন কুমার বিশ্বজিৎ নিজে। এছাড়া অ্যালবামটিতে আরও গেয়েছেন সামিনা চৌধুরী এবং চন্দনা মজুমদার।

প্রতিক্ষণ/এডি/সাব্বির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G