নাশকতাকারীদের ‘শ্যুট অ্যান্ড সাইড’ করা হবে

প্রকাশঃ জানুয়ারি ২০, ২০১৫ সময়ঃ ১:৩৮ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:২৪ অপরাহ্ণ

somaj kollanসমাজকল্যাণমন্ত্রী সৈয়দ মহসিন আলী বলেছেন, ‘নাশকতাকারীদেরকে মানবতা দেখানো যায় না। এদেরকে শ্যুট অ্যান্ড সাইডের ভিত্তিতে কঠোরভাবে দমন করা হবে।’

মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে হরতাল-অবরোধে সহিংসতায় দগ্ধ রোগীদের দেখতে এসে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, ‘এ বার্ন ইউনিটে এসে দেখলাম পেইনফুল, বেদনাদায়ক, দুঃখজনক পরিস্থিতি। মানবতার জন্য সবাই আমরা কথা বলি। মানুষ এখন মৃত্যু যন্ত্রণায় কাতারাচ্ছে। কীভাবে তা সহ্য করবো?’

সাংবাদিকদের মহসীন আলী বলেন, ‘আমরা যখন আইন করতে যাই তখন আপনারাই মানবতার কথা বলেন। আজকে পার্লামেন্ট চলছে। আমরা এ সংঘাতের বিষয়টি তুলে ধরবো। এক সপ্তাহের মধ্যে আমরা এটি সমাধানের চেষ্টা করবো।’

উল্লেখ্য, এর আগে ১৪ দলের একটি সভা শেষে ব্রিফিংয়ে জোটের অন্যতম শরিক জাসদের কার্যকরী সভাপতি মঈনুদ্দিন খান বাদল বলেছিলেন, ‘নাশকতাকারীদের প্রথমে পায়ে গুলি করা হবে, এরপরও কাজ না হলে প্রয়োজনে বুকে গুলি করা হবে।’

প্রতিক্ষণ/এডি/জামিল

আরো সংবাদঃ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G