‘নাশকতার সাথে জনগণের সম্পৃক্ততা নেই’

প্রকাশঃ মার্চ ২০, ২০১৫ সময়ঃ ৪:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:৫৬ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

sohidulচলমান আন্দোলনের নামে নাশকতার সাথে জনগণের কোনো সম্পৃক্ততা নেই বলে মন্তব্য করেছেন মহাপুলিশ পরিদর্শক (আইজিপি) একেএম শহীদুল হক।

শুক্রবার দুপুরে যশোরের অভয়নগর উপজেলার নওয়াপাড়া হাইওয়ে থানার নবনির্মিত ভবনের উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।

আইজিপি বলেন, দিন যতই যাচ্ছে জীবনযাত্রা স্বাভাবিক হয়ে আসছে। তারপরও যে দু’একটি ঘটনা ঘটছে তা প্রতিরোধ করতে জনগণকে পুলিশের সাথে থাকতে হবে।

তিনি আরও বলেন, বর্তমান সময়ে সবচেয়ে নাশকতা সহিংসতার ঘটনা ঘটছে মহাসড়কে। তাই মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে হাইওয়ে পুলিশ কাজ করে যাচ্ছে।

হাইওয়ে পুলিশ মাদারীপুর অঞ্চলের পুলিশ সুপার সাজিদ হোসেনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশের খুলনা রেঞ্জের ডিআইজি এসএম মনির-উজ-জামান, খুলনা কেএমপি পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি ও পুলিশের হাইওয়ে রেঞ্জের ডিআইজি মল্লিক ফখরুল ইসলাম।

প্রতিক্ষণ/এডি/মারুফ

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G