নিউইয়র্কে দুই বাংলাদেশি হত্যাকারীকে অাটক

প্রকাশঃ আগস্ট ১৬, ২০১৬ সময়ঃ ১১:৪৮ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৭:৩৯ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

slain-imam2.jpg.size.custom.crop.1086x724

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে মসিজদের ইমাম আলাউদ্দিন আকনজি (৫৫) ও তারা মিয়া নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় হত্যাকারীর পরিচয় প্রকাশ করেছে দেশটির পুলিশ।

স্প্যানিশ বংশোদ্ভূত ওই ব্যক্তির নাম অসকার মোরেল, বয়স ৩৫। ওই ব্যক্তিকে রোববার রাতে আটক করে পুলিশ।

পুলিশের ধারণা ওই ব্যক্তি মুসলিমদের প্রতি সহিংস মনোভাব থেকেই ইমাম এবং তার সহযোগীকে হত্যা করেছেন। সোমবার পুলিশের একটি সূত্র জানিয়েছে, আটককৃত ওই ব্যক্তির বিরুদ্ধে খুনের অভিযোগ আনা হয়েছে। তিনি মুসলিম ও স্প্যানিশদের মধ্যে বিবাদ তৈরির চেষ্টা করছিলেন।

নিউইয়র্কের আল ফুরকান মসজিদের বাংলাদেশি বংশোদ্ভূত ইমাম ও তার সহযোগীকে হত্যা করায় রোববার স্থানীয় সময় রাত ১১টার দিকে পূর্ব নিউইয়র্কের সেভেন্টি ফাইভ প্রিসিংক্টের ওজোন পার্ক থেকে অসকার মোরেলকে আটক করা হয়।

শনিবার বেলা ২টায় জোহরের নামাজ শেষে বাসায় ফেরার পথে নিউইয়র্কের আল ফুরকান জামে মসিজদের ইমাম আলাউদ্দিন আকনজি (৫৫) ও তারা মিয়া নামে দুই বাংলাদেশিকে গুলি করে হত্যা করা হয়।

 

প্রতিক্ষণ/এডি/আরএম

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G