নিখোঁজের ৪ দিন পর লাশ উদ্ধার

প্রকাশঃ ফেব্রুয়ারি ২১, ২০১৬ সময়ঃ ২:৫২ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৫৫ অপরাহ্ণ

আল-মামুন (খাগড়াছড়ি প্রতিনিধি)

indexনিখোঁজ হওয়ার চারদিন পর খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গা উপজেলার মোটরসাইকেল চালকের লাশ আলুটিলার রিচাং ঝর্না এলাকা থেকে উদ্ধার করেছে পুলিশ।

রবিবার সকাল সাড়ে ১০টার দিকে তার লাশ উদ্ধার করা হয়।

এ ঘটনায় মাটিরাঙ্গায় উত্তপ্ত পরিস্থিতি বিরাজ করছে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ করে বিক্ষুব্দ জনতা গাড়ী ভাঙচুর করার খবর পাওয়া গেছে। বন্ধ করে দেওয়া হয়েছে সব দোকানসহ খাগড়াছড়ি-চট্টগ্রাম,ফেনী-ঢাকার সকল যানবাহন চলাচল।   

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহাদাৎ হোসেন টিটো জানান, খাগড়াছড়ির আলুটিলার রির্চাং ঝর্ণা এলাকা থেকে মোটরসাইকেল চালকের লাশ উদ্ধার করা হয়েছে। তার লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে।

উল্লেখ্য, গত বৃহস্পতিবার দুপুরে খাওয়া-ধাওয়া শেষে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালক আজিজুল হাকিম শান্ত (২৮)  ঘর বের হওয়ার পর আর বাড়িতে ফিরেনি।

নিখোঁজ শান্তর বাবা মো. ছালেহ আহাম্মদ জানান, সেদিন রাত ৯টার সময় খাগড়াছড়ি থেকে ভাড়া নিয়ে মাটিরাঙ্গায় ফিরে আসার পর তার সাথে শেষ কথা হয়। এর পর থেকে সে নিখোঁজ হয়। রাত ১১টা পর্যন্ত তার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও সে ফোন ধরেনি। এরপর থেকে অনেক খোঁজাখুজি করেও তাকে আর পাওয়া যায়নি।

 

 

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G