নোয়াখালীতে বিএনপির হরতাল মঙ্গলবার

প্রকাশঃ জানুয়ারি ১২, ২০১৫ সময়ঃ ৮:২৪ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:২৪ পূর্বাহ্ণ

হরতাল

নোয়াখালী: কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি মোহাম্মদ শাহজাহানকে আটকের প্রতিবাদে মঙ্গলবার জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জেলা বিএনপি।

বেলা ১২টায় জেলা যুবদলের সভাপতি মাহবুব আলমগীর আলো হরতালের বিষয়টি নিশ্চিত করে বংলামেইলকে জানান,  বিএনপির পক্ষ থেকে জেলা বিএনপির সাধারণ সম্পাদক হারুন উর রশিদ আজাদ মঙ্গলবার জেলা সকাল-সন্ধ্যা শান্তিপূর্ণ হরতালের আহ্বান করেছেন।

প্রসঙ্গত, রোববার দিবাগত রাতে গুলশান-২ নম্বর এলাকা থেকে কেন্দ্রীয় বিএনপির যুগ্ম-মহাসচিব ও নোয়াখালী জেলা বিএনপির সভাপতি আলহাজ মোহাম্মদ শাহজাহানকে আটক করেছে র‌্যাব।

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G