বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

প্রকাশঃ এপ্রিল ২৫, ২০১৫ সময়ঃ ১২:১০ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৪:২২ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:

bsfপঞ্চগড়ের হাড়িভাসা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে ছামুল হক (৩৫) নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন।

শনিবার ভোরে সদর উপজেলার হাড়িভাসা ইউনিয়নের ঘাগড়া সীমান্তে এ ঘটনা ঘটে।

নিহত গরু ব্যবসায়ী ছামুল হাড়িভাসা ইউনিয়নের শামপাড়া গ্রামের সফিজ উদ্দিদের ছেলে।

পঞ্চগড় ১৮ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ আরিফুল জানান, গরু আনতে শুক্রবার রাতে ভারতে গিয়েছিলেন ছামুল সহ একদল গরু চোরাকারবারী । ভোরে দেশে ফেরার পথে বিএসএফের গুলিতে আহত হন তিনি। পরে পালিয়ে দেশে এসে মারা যান।

বিজিবি ও নাম প্রকাশ না করা কয়েকটি সূত্রের ভাষ্য, ছামুলসহ কয়েকজন গরু আনতে ভারতে গিয়েছিলেন। ভোরে দেশে ফেরার সময় তাঁদের লক্ষ্য করে বেরুবাড়ি সীমান্ত ফাঁড়ির বিএসএফ সদস্যরা গুলি ছোড়ে।

এতে ছামুল গুলিবিদ্ধ হন। ওই অবস্থায়ই পালিয়ে দেশে ফিরে আসেন। হাসপাতালে নেওয়ার আগেই মারা যান তিনি।

প্রতিক্ষণ/এডি/বাদল

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G