পদের বিপরীতে খোকনের পক্ষে সেলিম
নিজস্ব প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম:
ঢাকা মহানগর দক্ষিণের সাধারণ সম্পাদক পদ পাওয়ার আশ্বাসে সাঈদ খোকনের পক্ষে শুক্রবার দুপুরেই মাঠে নামছেন হাজী মোহাম্মদ সেলিম।
হাজী মোহাম্মদ সেলিমের চকবাজারের বাসায় দুপুরেই যাচ্ছেন আওয়ামী লীগ সমর্থিত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র প্রাথী সাঈদ খোকন।
এই দুই নেতা এক সঙ্গে চকবাজার জামে মসজিদে জুমার নামাজ আদায় করবেন।
জানা গেছে, জুমার নামাজের পর সাঈদ খোকন হাজী সেলিমের বাসায় দুপুরের খাবারও খাবেন। এরপর যৌথভাবে নির্বাচনী গণসংযোগে অংশ নেবেন। নেতাকর্মীদের সঙ্গে মিলিত হবেন।
বৃহস্পতিবার গভীর রাত পর্যন্ত হাজী মোহাম্মদ সেলিমের সঙ্গে বৈঠক করেন আওয়ামী লীগের শীর্ষ নেতারা। বৈঠকটি স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমের ধানমন্ডির বাসায় অনুষ্ঠিত হয়।
সূত্রমতে, ওই বৈঠকেই হাজী মোহাম্মদ সেলিমকে আওয়ামী লীগ সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকনের পক্ষে কাজ করার নির্দেশ দেন দলের শীর্ষ নেতারা। এমনকি সরাসরি গণসংযোগেও অংশ নিতে বলা হয়। এতে রাজি হন হাজী সেলিম ।
ঢাকা-৭ আসনের স্বতন্ত্র সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিম ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের সমর্থন চেয়েছিলেন।
প্রতিক্ষণ/এডি/নূর
























