পরিবারের ১৪ জনকে খুন করে আত্মহত্যা!

প্রকাশঃ ফেব্রুয়ারি ২৮, ২০১৬ সময়ঃ ১২:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ২:৪৭ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

indiaভারতের মহারাষ্ট্রের ঠাণেতে একই পরিবারের ১৪জনকে হত্যা করেছে ঐ পরিবারেরই এক সদস্য। হত্যার পর হত্যাকারী নিজেও আত্মহত্যা করেছে।

রবিবার সকালে এ বর্বর হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। নিহতদের মধ্যে সাত শিশু, ছয় নারী ও একজন পুরুষ রয়েছে।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, হাসান আনোয়ার ওয়ারেকার (৩৫) নামের ঐ ব্যক্তি তার পরিবারের ছয় নারী, সাত শিশু ও এক পুরুষকে ঘুমন্ত অবস্থায় গলা কেটে হত্যা করেছে। এ ঘটনার পর আনোয়ার নিজেও আত্মহত্যা করেছে। ঐ পরিবারের স্বজনরা রবিবার সকালে পুলিশে খবর দিলে বাসা থেকে আনোয়ারসহ ১৫ জনের লাশ উদ্ধার করা হয়। এ সময় আনোয়ারের হামলার শিকার এক  নারীকে জীবিত অবস্থায় উদ্ধার করা হয়েছে। গুরুতর অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।

পুলিশ জানিয়েছে, রাতে তাদের খাবারের সঙ্গে ঘুমের ওষুধ মিশিয়ে দিয়েছিল আনোয়ার। এরা সবাই পারিবারিক একটি উৎসবে যোগ দিতে একত্রিত হয়েছিল। রাতেই তাদের হত্যা করে আনোয়ার। তবে হত্যার কারণ সম্পর্কে এখনো কোনো কিছু জানা যায়নি।

প্রতিক্ষণ/এডি/এফটি

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G