পলিথিনে ৬ নবজাতকের লাশ

প্রকাশঃ জুন ২, ২০১৫ সময়ঃ ৫:৩৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৫:৩৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট, প্রতিক্ষণ ডট কম:

babyনীলফামারী জেলার ডিমলা উপজেলায় ভারত থেকে ভেসে আসা তিস্তার চর থেকে পলিথিনে মোড়ানো ছয় মেয়ে নবজাতকের লাশ উদ্ধার করেছে পুলিশ। উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের বানিরঘাট থেকে লাশগুলো উদ্ধার করা হয়।

টেপাখড়িবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান রবিউল ইসলাম শাহীন জানান, পলিথিন ব্যাগে মোড়ানো এ নবজাতকের লাশগুলো ভারত থেকে ভেসে এসেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, তিস্তার চরে পলিথিনে মোড়ানো ছয়টি পাঁচ-ছয় মাস বয়সী মেয়ে নবজাতকের লাশ দেখতে পেয়ে, পুলিশকে খবর দিলে দুপুর ২টার দিকে ঘটনাস্থল থেকে লাশগুলো উদ্ধার করে থানায় নিয়ে আসে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশগুলো ভারত থেকে ঢলে ভেসে এসেছে। ময়নাতদন্তের জন্য জেলার মর্গে পাঠানো হয়ছে। এ ব্যাপারে মামলা হয়েছে।

প্রতিক্ষণ/এডি/মেহেদী

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G