পল্টনের এক মামলায় ফখরুলের জামিন

প্রকাশঃ এপ্রিল ১৬, ২০১৫ সময়ঃ ২:১৭ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১১:৪৯ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক

fakhrulরাজধানীর পল্টন থানার একটি মামলায় ছয় মাসের জামিন পেয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

বৃহস্পতিবার দুপুরে বিচারপতি মো. নূরজ্জামান ও বিচারপতি জাফর আহমেদের সমন্বয়ে গঠিত  হাইকোর্টের একটি দ্বৈত বেঞ্চ  এ আদেশ দেয়।

একই সাথে পল্টন থানার অপর দুইটি এবং মতিঝিল থানার একটিসহ মোট তিনটি মামলায় কেন জামিন দেয়া হবে না সে বিষয়ে দুই সপ্তাহের মধ্যে জবাব দিতে ঢাকা জেলা ম্যাজিস্ট্রেটের প্রতি রুল জারি করেছে আদালত।

মির্জা ফখরুলের পক্ষে শুনানিতে অংশ নেয় খন্দকার মাহবুব হোসেন, এ জে মোহাম্মদ আলী ও জয়নুল আবেদীন।

অপরদিকে রাষ্ট্রপক্ষে শুনানি করে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মোমতাজ উদ্দিন ফকির।

প্রতিক্ষণ/তপু

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

May 2026
SSMTWTF
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
3031 
20G