পাঁচদিনের রিমান্ডে যুবলীগ নেতা মনির

প্রকাশঃ মে ৫, ২০১৫ সময়ঃ ৪:০৬ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ১:৩৬ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক :

04-05-15-RAB-Arrested-1রাজধানীর রামপুরায় টিনশেড বাড়ি দেবে ১২ জন নিহত হওয়ার মামলায় বাড়ির মালিক যুবলীগ নেতা মনিরুজ্জামান চৌধুরী মনির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

সোমবার মনিকে ঢাকার সিএমএম আদালতে হাজির করে দশদিনের রিমান্ডের আবেদন জানায় পুলিশ। শুনানি শেষে পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত।

সোমবার কুমিল্লার নিশ্চিন্তপুরের চিত্রাবাজার এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের তথ্য ও গবেষণা সম্পাদক এবং ২৩ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মনিরুজ্জামান চৌধুরী মনিকে(৩৮) গ্রেফতার করে র‌্যাব-৩।

ঘটনার পর থেকে ঝিলের ওপর অবৈধভাবে তৈরি টিনশেড বস্তি বাড়িটির মালিক মনিরুজ্জামান চৌধুরী মনি পলাতক ছিলেন। পরদিন ওই ঘটনাকে পরিকল্পিত হত্যাকাণ্ড অভিযোগে মনিকে একমাত্র আসামি করে রামপুরা থানায় মামলা করেন থানার এসআই আবদুর রশিদ।

 

প্রতিক্ষণ/এডি/নুর

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G