পাকিস্তানী কায়দায় ষড়যন্ত্র করছে খালেদা

প্রকাশঃ জানুয়ারি ৩০, ২০১৫ সময়ঃ ৮:০৫ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:৩৫ অপরাহ্ণ

জেলা প্রতিবেদক, প্রতিক্ষণ ডটকম

rail ministerপ্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সরকারের উন্নয়নে দিশেহারা হয়ে খালেদা জিয়া পাকিস্তানী কায়দায় ষড়যন্ত্র করছে বলে জানিয়েছেন রেলমন্ত্রী মুজিবুল হক বলেছেন।

তিনি বলেন, খালেদা জিয়া এখনো পাকিস্তানের প্রতি আস্থাশীল। জামায়াত-শিবিরকে সমর্থন দিয়ে বাংলাদেশকে পাকিস্তান বানানোর যে স্বপ্ন তিনি (খালেদা জিয়া) দেখছেন, বাঙালী জাতি তা কখনো বাস্তবায়ন হতে দেবে না।’

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভা কার্যালয় মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত এক সমাবেশে শুক্রবার বিকেলে রেলমন্ত্রী এ সব কথা বলেন। অনুষ্ঠানে তিনি প্রধান অতিথি ছিলেন।

তিনি আরও বলেন, ‘নির্বিচারে মানুষ হত্যা করে কখনো ক্ষমতা লাভ সম্ভব নয়। অবরোধের নামে তারা মানুষ পুড়িয়ে হত্যা করছে। রাষ্ট্রীয় সম্পদ নষ্ট করছে। দেশের প্রতি তাদের কোনো দরদ নেই।’

মুজিবুল হক আরও বলেন, ‘ক্ষমতা লাভের একমাত্র পথ নির্বাচন। ২০১৪ সালের ৫ জানুয়ারি নির্বাচনে অংশগ্রহণ না করে বিএনপি ভুল করেছে। নির্বাচনের পর থেকে তারা চোরাগোপ্তা হামলা চালিয়ে সাধারণ মানুষের জানমালের ক্ষতি করছে।’

চৌদ্দগ্রাম উপজেলা ভাইস চেয়ারম্যান নুরুল ইসলাম হাজারী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সামছুদ্দিন আহমেদ চৌধুরী সেলিম, জেলা আওয়ামী লীগ নেতা আলী হোসেন, পৌর আওয়ামী লীগ সভাপতি আবদুর রশিদ চেয়ারম্যান, আওয়ামী লীগ নেতা মমিনুর রহমান ফটিক, আকতার হোসেন পাটোয়ারী, মুক্তিযোদ্ধা কমান্ডার আবুল হাশেমসহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এ সময় উপস্থিত ছিলেন।

সমাবেশ শেষে মন্ত্রীর নেতৃত্বে সন্ত্রাস ও নৈরাজ্য বিরোধী একটি মিছিল বের করা হয়। মিছিলিটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চৌদ্দগ্রাম বাজার এলাকা প্রদক্ষিণ করে।

প্রতিক্ষণ /এডি/বাহার

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G