পাকিস্তানের এক সাংবাদিককে গুলি করে হত্যা

প্রকাশঃ সেপ্টেম্বর ৯, ২০১৫ সময়ঃ ৯:৫৪ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৯:৫৪ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক

Aftabআবারো পাকিস্তানে সন্ত্রাসীদের গুলিতে প্রাণ হারালেন আফতাব আলম ‍নামে এক জ্যেষ্ঠ সাংবাদিক। মাত্র ২৪ ঘণ্টার মধ্যে আরও এক সাংবাদিককে গুলি করে হত্যা করেছে মুখোশধারী দুর্বৃত্তরা।

বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে করাচির উত্তরাঞ্চলে নিজের বাসভবনের বাইরে গাড়ি নিয়ে বের হলে তাকে গুলি করা হয়। আফতাব পাকিস্তানের টেলিভিশন চ্যানেল জিও নিউজের জ্যেষ্ঠ সাংবাদিক ছিলেন।

স্থানীয় পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) ফিরোজ শাহের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যম এ খবর দিয়েছে।

ডিআইজি ফিরোজ শাহ বলেন, আফতাব তার সন্তানদের স্কুল থেকে আনতে করাচির ১১-সি এলাকার বাসভবন থেকে গাড়ি নিয়ে বের হলে তাকে লক্ষ্য করে গুলি ছোঁড়ে মোটরসাইকেল আরোহী দুই দুর্বৃত্ত তৎক্ষণাৎ উদ্ধার করে নিকটস্থ আব্বাসী শহিদ হাসপাতালে ভর্তি করা হলেও কর্তব্যরত চিকিৎসকরা আফতাবকে মৃত ঘোষণা করেন। ।

এর আগে, গত মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) নগরীর বাহাদুরাবাদে আরশাদ আলী জাফরি নামে জিও নিউজের আরেক জ্যেষ্ঠ প্রকৌশলীকে গুলি করে হত্যা করা হয়।

প্রতিক্ষণ/এডি/এএইচকে

আরো সংবাদঃ

সর্বশেষ সংবাদ

আর্কাইভ

October 2026
SSMTWTF
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930
31 
20G