পাকিস্তানে গণমাধ্যমে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ

প্রকাশঃ মে ২৮, ২০১৬ সময়ঃ ৬:৫৩ অপরাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৬:৫৩ অপরাহ্ণ

প্রতিক্ষণ ডেস্কঃ

1454219752

পাকিস্তানে গণমাধ্যম তথা রেডিও-টেলিভিশনে জন্ম নিয়ন্ত্রণ এবং পরিবার পরিকল্পনা সামগ্রীর বিজ্ঞাপন নিষিদ্ধ করেছে কর্তৃপক্ষ। ‘নির্দোষ শিশুদের’ মধ্যে এরকম বিজ্ঞাপন কৌতুহল জাগিয়ে তুলছে, এমন অভিযোগের পর এসব বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছে।

রেডিও-টেলিভিশনে বিজ্ঞাপনের বিষয়টি যারা নিয়ন্ত্রণ করে এরকম একটি প্রতিষ্ঠানের তরফ থেকে অবিলম্বে এ ধরণের বিজ্ঞাপন প্রচার বন্ধের নির্দেশ জারি করা হয়। এর আগে গত বছর পাকিস্তানে একটি নির্দিষ্ট ব্রান্ডের কনডমের বিজ্ঞাপন নিষিদ্ধ করা হয়েছিল এটিকে ‘অনৈতিক’ বর্ণনা করে।

পাকিস্তানের রক্ষণশীল সমাজে জন্মনিয়ন্ত্রণ সামগ্রীর বিজ্ঞাপন দেয়া হয় খু্বই কম। পাকিস্তান বর্তমানে বিশ্বের ষষ্ঠ জনবহুল দেশ।

জাতিসংঘ বলছে, পাকিস্তানের এক তৃতীয়াংশ মানুষের কাছে কোন ধরণের জন্ম নিয়ন্ত্রণ সামগ্রী পৌঁছে না।

 

 

প্রতিক্ষণ/এডি/সাদিয়া

আরো সংবাদঃ

মন্তব্য করুনঃ

পাঠকের মন্তব্য



আর্কাইভ

April 2026
SSMTWTF
 123
45678910
11121314151617
18192021222324
252627282930 
20G