পাকিস্তানে বোমা বিস্ফোরণে নিহত ৬

প্রকাশঃ মে ১২, ২০১৫ সময়ঃ ৮:২৬ পূর্বাহ্ণ.. সর্বশেষ সম্পাদনাঃ ৮:১৯ অপরাহ্ণ

আন্তর্জাতিক ডেস্ক, প্রতিক্ষণ ডটকম:

pak bomaপাকিস্তানের বাজুর এলাকায় এক শক্তিশালী বোমা বিস্ফোরণে স্থানীয় উপজাতীয় নেতাসহ ৬ জন নিহত হয়েছে। এ হামলায় বহু মানুষ আহত হয়েছে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।

সোমবার চালানো এই হামলার প্রধান লক্ষ্যই ছিলেন সরকারপন্থি শীর্ষ উপজাতীয় নেতা মালিক মোহাম্মদ জান।

পুলিশ জানায়, বাজুর থেকে হার এলাকায় যাওয়ার মালিক মোহাম্মদের গাড়ি লক্ষ্য করে রাস্তায় পেতে রাখা বোমার বিস্ফোরণ ঘটানো হয়।

এতে গাড়িতে থাকা ৫ সহযোগীসহ নিহত হন তিনি।

তাৎক্ষণিকভাবে এ হামলার দায় কেউ স্বীকার করেনি। আফগানিস্তান সীমান্তবর্তী ওই এলাকায় দীর্ঘদিন ধরে তালেবানবিরোধী অভিযান চালিয়ে আসছে পাকিস্তান সেনাবাহিনী।

সূত্র-ডন

প্রতিক্ষণ/এডি/জহির

আরো সংবাদঃ

আর্কাইভ

August 2026
SSMTWTF
1234567
891011121314
15161718192021
22232425262728
293031 
20G